ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

পঞ্চগড়ে ওয়ান স্টার টুকু ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা

স্টাফ রিপোর্টারের মো আরিফুল ইসলাম ইরান
নভেম্বর ২৩, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ে ওয়ান স্টার টুকু ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে প্রায় দুই লাখ টাকার খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জেলা পরিষদে পঞ্চগড় জেলা পরিষদের উদ্যোগে এসব খেলার সামগ্রী বিতরণ করা হয়।আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের হাতে খেলার সামগ্রী তুলেদেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।এ সময় জেলা পরিষদের কর্মকর্তা, ওয়ান স্টার টুকু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক টুকু রেহমান, জাতীয় ফুটবল দলের গোলকিপার ইয়ারজান বেগমসহ ওয়ান স্টার টুকু ফুটবল একাডেমির খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।এসময় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, জেলা পরিষদের উদ্যোগে টুকু ফুটবল একাডেমি, জাতীয় খেলোয়াড় ইয়ারজান বেগমসহ পঞ্চগড়ের কৃতী খেলোয়াড়দের বুট, ফুটবল ও জার্সিসহ বিভিন্ন খেলার সামগ্রী উপহার দেওয়া হয়েছে। তিনি বলেন, খেলোয়াড়দের খেলার মান উন্নয়নে যা যা প্রয়োজন, জেলা পরিষদের পক্ষ থেকে তা দেওয়ার চেষ্টা করা হবে। ভবিষ্যতেও তাদের ক্রীড়ার মানোন্নয়নে জেলা পরিষদ সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান তিনি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।