পঞ্চগড়ে ওয়ান স্টার টুকু ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে প্রায় দুই লাখ টাকার খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জেলা পরিষদে পঞ্চগড় জেলা পরিষদের উদ্যোগে এসব খেলার সামগ্রী বিতরণ করা হয়।আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের হাতে খেলার সামগ্রী তুলেদেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।এ সময় জেলা পরিষদের কর্মকর্তা, ওয়ান স্টার টুকু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক টুকু রেহমান, জাতীয় ফুটবল দলের গোলকিপার ইয়ারজান বেগমসহ ওয়ান স্টার টুকু ফুটবল একাডেমির খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।এসময় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, জেলা পরিষদের উদ্যোগে টুকু ফুটবল একাডেমি, জাতীয় খেলোয়াড় ইয়ারজান বেগমসহ পঞ্চগড়ের কৃতী খেলোয়াড়দের বুট, ফুটবল ও জার্সিসহ বিভিন্ন খেলার সামগ্রী উপহার দেওয়া হয়েছে। তিনি বলেন, খেলোয়াড়দের খেলার মান উন্নয়নে যা যা প্রয়োজন, জেলা পরিষদের পক্ষ থেকে তা দেওয়ার চেষ্টা করা হবে। ভবিষ্যতেও তাদের ক্রীড়ার মানোন্নয়নে জেলা পরিষদ সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান তিনি।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪