ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

চৌগাছায় জামাইয়ের হাতে শ্বশুর খুন!

dailyvorerkhabor
নভেম্বর ২৩, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি, চৌগাছা (যশোর)

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৫: ১০

ছোট মেয়ের বিয়ের আয়োজন চলছিল বাড়িতে। আত্মীয়স্বজনকে দাওয়াতও করা হয়েছিল। বড় মেয়ের সংসারেও ছিল বিয়ের আনন্দ ভাগাভাগির প্রস্তুতি। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো। মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল শ্বশুর মোতালেব হোসেনের (৬০)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

চৌগাছা থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোতালেব হোসেন উপজেলার ইলিশমারি গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার মোতালেব হোসেনের ছোট মেয়ের বিয়ের দিন ধার্য ছিল। এ উপলক্ষে বড় মেয়ের স্বামী আনোয়ার হোসেনকেও (৩৫) দাওয়াত দেওয়া হয়েছিল। আনোয়ারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বিয়ের খরচের জন্য কিছু টাকা দিতে মঙ্গলবার সকালে মেয়ের শ্বশুরবাড়ি নারায়ণপুর গ্রামে যান মোতালেব।

সেখানে গিয়ে তিনি দেখতে পান, মেয়েকে মারধর করছেন জামাই আনোয়ার। এ সময় মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে আনোয়ারের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আনোয়ার লাঠি দিয়ে শ্বশুর মোতালেবের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোতালেবের পরিবারের বিয়ের আনন্দ শোকে পরিণত হয়েছে। যে বাড়িতে বিয়ের আয়োজন ঘিরে আনন্দ-উৎসবের প্রস্তুতি চলছিল, সেখানে এখন স্বজনদের আহাজারি।

চৌগাছা থানার ওসি (তদন্ত) নুরুল আমিন সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।