ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডে পূর্ব শত্রুতার জের ধরে শাহাজান নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

মোঃ হোসেন (চট্টগ্রাম) জেলা প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পূর্ব শত্রুতার জের ধরে মোঃ শাহাজান (৪৫) নামে এক ব্যক্তিকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে শুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শানাজান নিজে বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় গত ২১ নভেম্বর দুপুর দুই টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়ন অনন্তপুর এলেকায় ফরেস্ট অফিসের সামনে, মসজিদ থেকে নামাজ পড়ে আসার পথে, মোঃ হানিফ, প্রকাশ, বাবলু আরও দুই তিন জন সহ হঠাৎ অতর্কিতভাবে হামলা চালায়।অভিযোগে আরো বলা হয় বাবলু স্ত্রী পিছন থেকে তাকে দাপটে ধরে এ সময় বাবলু ও তার বাবা হাতে থাকা ধারানো ছুরি দিয়ে ও লোয়ার দিয়ে আঘাত করতে থাকে, এক এক পর্যায়ে মোহাম্মদ শাহাজান, চিৎকার চেঁচামেচি করলে,অভিযুক্ত বাবলু,ও তার বাবা,ও স্ত্রী,ঘটনাস্থল থেকে পালিয়ে যান।এবং স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা মেডিকেল কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা করেন।এ বিষয়ে ভুক্তভোগী শাহজাহানের অভিযোগ, দীর্ঘদিন ধরে,পূর্ববিরোধের জের ধরে অভিযুক্ত বাবলু, ও তার বাবা, পরিকল্পিতভাবে,শাহাজানকে হত্যার উদ্দেশ্যে, এ হামলা চালিয়েছে বলেন।তিনি আরও বলেন বাবলু হত্যার উদ্দেশ্যে আরও দুই থেকে তিনবার হুমকি দিয়েছিল, এমনটি অভিযোগ করি বলেন, এই ঘটনায় তার পরিবার নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছেন বলে অভিযোগ করেন, এ বিষয়ে জানতে চাইলে শাহাজাহান বলেন,বাড়বকুণ্ড পূর্ব পাশে আলবারাকা নামে একটি ফ্যাক্টরি রয়েছে।

একই ফ্যাক্টরিতে দুজনই চাকরি করে, বিভিন্ন মালামাল চুরির ঘটনায় অভিযুক্ত বাবলুর চাকরি চলে যান,চাকরি চলে যাওয়ার পর থেকে, সে আমাকে আমার বাড়িতে গিয়ে বিভিন্নভাবে হুমকি দেন, এই বিষয় নিয়ে সামাজিকভাবে একদিন সমাধানে গেলেও,অভিযুক্ত ব্যক্তি,অমান্য করে আমাকে মেরে ফেলার জন্য বিভিন্নভাবে পায়তারা ছালান।একপর্যায়ে গত শনিবার দুপুর দুইটা দিকে আমাকে বাবলু তার বাবাও তার স্ত্রী এলো পাথারি মেরে রক্তাক্ত করে পালিয়ে যা, এ বিষয়ে আমি সীতাকুণ্ড মডেল থানা একটি প্রাথমিক লিখিত অভিযোগ করি এবং আইন আনুকভাবে সহায়তা কামনা করি।এ বিষয়ে অভিযুক্ত বাবুল বলেন, আমি আর শাহাজান,একজন ভালো বন্ধু ছিলাম আমরা দুজনই একটি প্রতিষ্ঠানের চাকরি করি, সে আমাকে ও প্রতিষ্ঠান থেকে বিভিন্নভাবে ফাঁসিয়ে প্রতিষ্ঠান থেকে আমাকে বাহির করিয়ে দেয়, সে বিষয়ে তার সাথে কথা বলার চেষ্টা করলে সে আমাকে বিভিন্নভাবে গালিগালাজ করে, এবং এক পর্যায়ে আমার স্ত্রীকে, আমাদের বাড়ি থেকে ভাড়া বাসা আসার পথে, আটক করে বিভিন্নভাবে হেনস্তা ও মারধর করেন।এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার, এস আই মোহাম্মদ ইদ্রিস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনার একটি অভিযোগ পাওয়া গিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।