ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

আটঘরিয়ায় ২১ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ উপলক্ষে মাদ্রাসা পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনা জেলা প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আইসিটি বিষয়ে ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পাবনার আটঘরিয়ার চৌকিবাড়ি মোস্তফাবিয়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা পরিদর্শন ও নলেজ শেয়ারিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে এ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা আলহাজ্ব আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম।
সভায় বক্তব্য দেন মাদ্রাসার আইসিটি শিক্ষক আখতারুজ্জামান খান, বগুড়ার চন্দ্রদিঘী আলিম মাদ্রাসার আইসিটি শিক্ষক জুলফিকার আলী এবং বগুড়ার বাগবাড়ি এসইউ ফাজিল মাদ্রাসার আইসিটি প্রভাষক বিদুষী বারী সূচনা।
বক্তারা আইসিটি শিক্ষার গুরুত্ব, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তিনির্ভর পাঠদান কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা পারস্পরিকভাবে বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক (বিএসসি) গণিত বিভাগের আলমগীর কবির খান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।