ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
আজকের সর্বশেষ খবর

ঢাকার রাস্তায় রিকশাচালক মার্কিন রাষ্ট্রদূত

Khan Romim
মে ২০, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।এ উপলক্ষে রাজধানীর রাস্তায় যুক্তরাষ্ট্রের পতাকার আদলে লাল, সাদা ও নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশা চালু করা হচ্ছে।এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইতিহাসকে সম্মান জানানো হচ্ছে, অন্যদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত অংশীদারত্বকেও তুলে ধরা হচ্ছে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নিজে এমন একটি রিকশা চালানোর ছবি এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন।পোস্টে তিনি লিখেছেন, ‘আমেরিকার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আমরা ৫০টি লাল, সাদা ও নীল রিকশা চালু করছি, যা মার্কিন স্বাধীনতাকে সম্মান জানাবে এবং যুক্তরাষ্ট্র–বাংলাদেশের শক্তিশালী অংশীদারিত্বকে তুলে ধরবে।’

মার্কিন দূতাবাসের এই উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই ঢাকার ঐতিহ্যবাহী রিকশাকে কূটনৈতিক বন্ধুত্বের প্রতীক হিসেবে ব্যবহার করার এ অভিনব আয়োজনকে স্বাগত জানিয়েছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।