ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬

হাসপাতালে ভর্তি সারজিস আলম


এপ্রিল ২৮, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা প্রায় পৌনে ৩টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।