ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬

মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর


এপ্রিল ২৭, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপির এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

সমাবেশে তিনি বলেন, ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দেশ পরিচালনার সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া মা-বোনদের শিক্ষিত করতে শিক্ষাব্যবস্থা মেট্রিক পর্যন্ত বিনামূল্যে করেছিলেন। পরবর্তীতে ২০০১ থেকে ২০০৬ মেয়াদে ক্ষমতায় থাকাকালে তিনি এই সুবিধা ইন্টারমিডিয়েট পর্যন্ত সম্প্রসারণ করেন। তার সেই উদ্যোগকে এগিয়ে নিতে এবং অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি—মেয়েদের জন্য শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করা হবে।

বেলা আড়াইটায় সমাবেশের কার্যক্রম শুরু হয়। এর আগে তিনি শার্শায় উলশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন, হরিনারবিলে ৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দড়াটানায় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।