ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬

বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ পূরণ হবে রূপপুরে


এপ্রিল ২৮, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশের মোট চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণে ভূমিকা রাখবে। এতে সরাসরি প্রায় ২ কোটি মানুষ উপকৃত হবে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, চলতি বছরের আগস্টে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে প্রায় ১ লাখ ৭০ হাজার টন ডিজেল মজুত আছে এবং আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার টন ডিজেল দেশে পৌঁছাবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।