ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

গোপালগঞ্জসহ সারা দেশে অগ্নিসংযোগের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল।

মাসুদ রানা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জসহ সারা দেশে চলমান অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার প্রতিবাদে এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদেলর সভাপতি এস এম জিলানির বাড়িতে অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে নারায়ণগঞ্জের জেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
আজ ২২ নভেম্বর রবিবার বিকেলে উপজেলার ভূলতা গাউসিয়ায়া এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলের নেতৃত্বে দেয় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সালাউদ্দিন সালু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।
এসময় বক্তারা বলেন গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটিয়ে মানুষের জান মালের ক্ষতি করছে। তাঁরা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা আজকে বিক্ষোভ মিছিলের মাধ্যমে তাদের হুঁশিয়ারি করে বলে দিতে চাই আর যদি কোন মানুষের জান মালের ক্ষতি করার চেষ্টা করা হয় আমরা তাদের শক্ত হাতে প্রতিহত করব।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।