গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ সকাল ১১টায় সৌজন্য সাক্ষাৎ করেছেন ছারছীনা দরবার শরীফের একটি প্রতিনিধি দল।বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর কেন্দ্রীয় নায়েবে আমীর হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ সাহেবের নেতৃত্বে প্রতিনিধি দলটি এ সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করেন।প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন— বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর কেন্দ্রীয় নাজেমে আ’লা ডাক্তার সৈয়দ মোহাম্মদ শরাফত আলী, কেন্দ্রীয় অতিরিক্ত নাজেমে আ’লা মাওলানা (মোঃ) আলী আকবর, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ নাছির উদ্দীন এবং কেন্দ্রীয় সহকারী অডিটর মাওলানা (মোঃ) সাইদুর রহমান।সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়।দ্বীনি খেদমত, দেশ ও জাতির কল্যাণে সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টা অব্যাহত থাকুক— এ প্রত্যাশা ব্যক্ত করা হয়।আল্লাহ তাআলা সকলের দ্বীনি খেদমত ও কল্যাণমূলক প্রচেষ্টা কবুল করুন। আমিন।

