আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি: ‘আমরাই গড়ব স্মার্ট কালীগঞ্জ’—এই স্লোগানকে সামনে রেখে কালীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ও সাবেক ছাত্রনেতা জহির হাসান মোহন স্থানীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। সম্প্রতি ‘গল্প ঘর’ রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যকালে জহির হাসান মোহন কালীগঞ্জকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক সুবিধাসম্পন্ন স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সংস্কার এবং জনবান্ধব পৌরসেবা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ সময় পৌর এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ভাবনা এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতামত বিনিময় করা হয়।

