প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৮: ০৭
প্রায় এক দশক আগে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের নামে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া এক ঐতিহাসিক রায়ে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আইসিজের রায় ঘোষণার পর বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীশিবিরে আনন্দ-উল্লাস দেখা গেছে। খবর বিবিসির।
ছোট একটি পর্দায় আদালতের রায় দেখছিলেন শিবিরে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গা। মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে আদালত রায় দেওয়ার পর উচ্ছ্বাসে দাঁড়িয়ে পড়েন সেখানে উপস্থিত পুরুষেরা। অনেকে আনন্দে লাফিয়ে ওঠেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

