জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৩: ৫৬ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৪: ০৪
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বর্ণালংকারের লোভে মাকে খুন করেছে মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় ছেলে আশরাফ আলীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে মায়ের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মতিফুল বেগম রামকান্তপুর গ্রামের ছরোয়ার হোসেনের স্ত্রী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিহতের মাদকাসক্ত ছেলে আশরাফ আলী (২০), তার সহযোগী একই গ্রামের ময়েন প্রামাণিকের ছেলে আব্দুর রহিম (২২) এবং স্থানীয় স্বর্ণকার আব্দুল জলিল।
উল্লাপাড়া মডেল থানার এসআই সুমন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকাসক্ত ছেলে ও এক স্বর্ণকারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারও উদ্ধার করা হয়। রাতেই ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

