মাসুদ রানা, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশ, আনন্দ-উচ্ছ্বাস এবং নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ৫ম রূপগঞ্জ উপজেলা কাব ক্যাম্পুরি–২০২৬। স্কাউটিংয়ের গৌরব ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আয়োজিত এই ক্যাম্পুরির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব এস এম আব্দুল্লাহ-বিন শফিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জি. এম. ফারুক খোকন।
অনুষ্ঠানের শুরুতে স্কাউট সদস্যরা বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিভিন্ন মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন। আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, স্কাউটিংয়ের মূল চেতনাই হলো শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলা। আজকের এই শিশু-কিশোররাই আগামী দিনের আলোকিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কাব স্কাউট দল, শিক্ষক, স্কাউটার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ ও ক্ষুদে স্কাউটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পুরি প্রাঙ্গণ জুড়ে ছিল প্রাণবন্ত ও উৎসবের আমেজ।

