ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কারণে সংসদ সদস্য পদ ছাড়লেন ওসমান ফারুক

আল আমিন (কিশোরগঞ্জ) জেলা প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজনে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করে চিকিৎসা নেওয়ার কারণে সংসদীয় দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না—এমন পরিস্থিতিতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁর পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত ওসমান ফারুক ই-মেইলের মাধ্যমে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান।স্পিকার জানান, ওসমান ফারুকের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র তিনি গত ১৫ নভেম্বর গ্রহণ করেন। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, ওই দিন থেকেই কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। পদত্যাগপত্রে ১৪ নভেম্বর থেকে পদত্যাগ কার্যকর করার কথা উল্লেখ ছিল।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি।এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।তাঁর পদত্যাগের ফলে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসনটি বর্তমানে শূন্য রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।