গাইবান্ধায় পৃথক দুটি অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক ও দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক থেকে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।অন্যদিকে,একই দিন সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। তাঁকে তাঁর বসতবাড়ির পশ্চিম পাশে অবস্থিত ছোট ভাই মোঃ হামিদের তিনতলা বাড়ির দ্বিতীয় তলা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।পৃথক সময়ে ও পৃথক স্থান থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও দপ্তর সম্পাদকের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।তবে তাঁদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া কি সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

