আন্তর্জাতিক অভিবাসন সংস্থা—আইওএম ও বেসরকারি উন্নয়ন সংস্থা রাইটস যশোরের আয়োজনে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা নিয়ে ‘সিনেমারিনা’ প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার (১৬ নভেম্বর) মাদারীপুর লিগ্যাল এইড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।আয়োজিত প্রশিক্ষণে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন, অনিয়মিত অভিবাসনের ঝুঁকি এবং গণমাধ্যমে সংবেদনশীল সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।এতে আইওএমের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসমা খাতুন, অমল বিশ্বাস, তারেক মাহমুদ এবং রাইটস যশোরের প্রোগ্রাম ডিরেক্টর প্রদীপ দত্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশিক্ষণ পরিচালনা করেন। প্রশিক্ষণ চলাকালীন সময়ে বিভিন্ন গণমাধ্যমের ২৪ জন সাংবাদিক এ প্রশিক্ষণে অংশ নেন।অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রে মাদারীপুর একটি উল্লেখযোগ্য জেলা। তাই অংশগ্রহণকারীদের মতে এ প্রশিক্ষণের মাধ্যমে নিরাপদ অভিবাসনে জনসচেতনতা তৈরি এবং সঠিক তথ্য তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সকলে।

