ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে অস্থিরতা সত্ত্বেও বিশ্ববাজারে কমল তেলের দাম

dailyvorerkhabor
নভেম্বর ১৬, ২০২৬ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১১: ৫৯

জাহাজ চলাচলে হামলার ঘটনা অব্যাহত থাকলেও মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালি হয়ে তেল রপ্তানি প্রায় যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরে এসেছে। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হওয়ায় কমেছে জ্বালানি তেলের দাম।

এদিকে, চীনের পরিশোধনাগারগুলোতে গত অক্টোবর মাসে অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের পরিমাণ কমেছে। এতে দেশটিতে তেলের চাহিদা হ্রাসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা ২৭ মিনিটে (জিএমটি ০৪:২৭) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৯৫ ডলার ৩০ সেন্টে দাঁড়ায়।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। ফলে বৈশ্বিক তেলবাজারে উদ্বৃত্ত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।