ঢাকারবিবার , ১৮ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ খবর

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে


অক্টোবর ১৮, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সচিবালয় শেরেবাংলা নগরে (পুরোনো বাণিজ্য মেলার মাঠ) স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৯ সাল থেকে নতুন জায়গায় অফিস শুরু হবে। বর্তমানে সচিবালয় আব্দুল গণি রোডে অবস্থিত। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এ সিদ্ধান্ত জানান। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এক সভায় নীতিগত সিদ্ধান্ত হয় এবং গণপূর্ত মন্ত্রণালয় প্রকল্পটি এডিপিভুক্ত করতে পরিকল্পনা কমিশনকে চিঠি দেয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।