মোঃ হোসেন (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভুলাইয়াপাড়া দারুল কোরআন ইবতেদায়ী মাদ্রাসায় জুলাই দ্বিতীয় বর্ষ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থীরা কিরাত, ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি, বক্তব্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ও মেধাভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আলী হোসেন। বক্তব্যে তিনি বলেন, নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান অর্জন করতে হবে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সৌন্দর্যবোধ গড়ে তুলতে সহায়তা করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশরাফ উদ্দিন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা প্রয়োজন। এসব কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে সহায়ক ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও নৈতিক জীবনযাপনের আহ্বান জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সভাপতি জালাল আহমেদ, সাবেক মেম্বার ও সেক্রেটারি মো. লোকমান হোসেন, অর্থ সম্পাদক সালাউদ্দীন এবং সদস্য সচিব আশরাফ উদ্দিন।
এছাড়া অভিভাবক সদস্য ওসমান হোসেন, শহিদ হোসেন, কবির আহম্মদ, আব্দুর রউফ, সোলেমান, মসজিদ কমিটির সভাপতি আলী হোসেন, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক ইলিয়াস হোসেন, নাসির উদ্দিন ও নূর সোলেমানসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মাদ্রাসার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

