ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় মামলার জেরে ব্যবসায়ীর স্ব-পরিবারকে হত্যার হুমকি ও চাঁদা দাবি


এপ্রিল ১৫, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:    সাভারের আশুলিয়ায় একটি মামলার জেরে স্থানীয় এক ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী নেতা বকুল ভূঁইয়ার ছেলে রনি ভূঁইয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে।অভিযোগে সম্প্রতি ওই ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছেন।ভুক্তভোগী ব্যবসায়ী জানান, আশুলিয়ার জামগড়া এলাকার মক্কা ফার্নিচার নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। পূর্ব শত্রুতার জের ধরে রনি ভূঁইয়ার বাবা ববুল ভুইয়ার সম্পৃক্ততায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়।এরপর বেশ কয়েকজনের বিরুদ্ধে ২২-০২-২০২৬ ইং মামলা দায়ের করেন ভুক্তভোগী আনারুল ইসলাম। মামলা দায়েরের পড়ে ত্রিশ লক্ষ টাকার চাঁদার দাবিও করেন অভিযুক্তরা মামলা। কিন্তু ওই ব্যবসায়ী আইনের দারস্থ হলে এরপর থেকেই বিভিন্ন সময়ে তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এতে করে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পূনরায় ০৪-০৩-২৬ ইং তারিখে ২য় দফায় কারখানাটি পুরাটাই জ্বালিয়ে দেয়া হয়। এরপর তিনি “মামলা করার পর থেকেই ফোনে এবং বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, আমার পরিবারের সদস্যদের জীবনও এখন ঝুঁকির মধ্যে রয়েছে। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।” আমার আরও একটি প্রতিষ্ঠান একতা সমবায় সমিতির সভাপতি হিসেবে আমি আছি সেই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার সদস্যরা সবাই একসাথে চাপ দিয়ে সমস্ত শেয়ার ফেরত চাচ্ছেন। সমিতির অর্থগুলো ঋণ সহ বিভিন্নভাবে বিনিয়োগ করা আছে এলাকায়।

এ বিষয়ে তিনি আশুলিয়া থানার তদন্তে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে বারবার যোগাযোগ করলে নিজের নিরাপত্তার জন্য বাইরে চলে গিয়ে সাবধানে থাকতে বলেন।ভুক্তভোগী আনারুল ইসলাম দীর্ঘ দুই মাস পালিয়ে আত্মগোপনে থাকছে।এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সম্ভব হয়নি।এদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।