ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাহুবলে বাস উল্টে নিহত ১, আহত অন্তত ১৫


ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

‎স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা থেকে আসা যাত্রীবাহী একটি বাস উল্টে এক জন নিহত ও অন্তত পনেরো(১৫) জন আহত হয়েছেন। ঘটনাস্থলে লোকমান মিয়া (১৮) নামে এক পথচারী মৃত্যু হয়েছে।‎দুর্ঘটনাটি শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডুবাঐ বাজার ঢাকা–সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত লোকমান মিয়ার পিতা আনসার মিয়া।‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো ব-১৫-৫১৯৩ নম্বরের মিতালি পরিবহনের বাসে যাত্রী ওঠা-নামাকে কেন্দ্র করে হট্টগোল সৃষ্টি হয়। ডুবাঐ বাজার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ২ জন মহিলা। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।‎বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “দুর্ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও হাসপাতালে প্রেরণ করেছে। মহাসড়কে সৃষ্টি হওয়া যানজট নিয়ন্ত্রণে আনা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।