স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা থেকে আসা যাত্রীবাহী একটি বাস উল্টে এক জন নিহত ও অন্তত পনেরো(১৫) জন আহত হয়েছেন। ঘটনাস্থলে লোকমান মিয়া (১৮) নামে এক পথচারী মৃত্যু হয়েছে।দুর্ঘটনাটি শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডুবাঐ বাজার ঢাকা–সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত লোকমান মিয়ার পিতা আনসার মিয়া।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো ব-১৫-৫১৯৩ নম্বরের মিতালি পরিবহনের বাসে যাত্রী ওঠা-নামাকে কেন্দ্র করে হট্টগোল সৃষ্টি হয়। ডুবাঐ বাজার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ২ জন মহিলা। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “দুর্ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও হাসপাতালে প্রেরণ করেছে। মহাসড়কে সৃষ্টি হওয়া যানজট নিয়ন্ত্রণে আনা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪