ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

রাবি’র এডমিশনে গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা অভিযান


জানুয়ারি ১৬, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ফজলে হাসান (রাবি) প্রতিনিধি:   রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরিবেশ রক্ষা ও ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস।শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিজ্ঞান ভবনের আশেপাশের স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী ও অভিভাবকদের ফেলা প্লাস্টিক বোতল, পলিথিন, কাগজসহ বিভিন্ন বর্জ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতার কাজ করেন সংগঠনের সদস্যরা।

গ্রীন ভয়েস রাবি শাখার ছাত্র উপদেষ্টা মোঃ আহসান হাবিব জানান, ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসে অতিরিক্ত জনসমাগমের কারণে যত্রতত্র আবর্জনা ছড়িয়ে থাকে ফলে পরিবেশ দূষণের ঝুঁকি বেড়ে যায়। সে কারণেই প্রশাসনের আহবানে সাড়া দিয়ে ক্যাম্পাসকে পরিষ্কার ও সুন্দর রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।রাবি শাখার সভাপতি মাহিন আলম বলেন, গ্রীন ভয়েস একটি পরিবেশবাদী যুব সংগঠন। সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় ৩০ জন সদস্যরা পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেছে।মাঠ পর্যায়ে দেখা যায় পরিচ্ছন্নতা অভিযানে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।