ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থা থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধার


জানুয়ারি ১৪, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

‎স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শিলাপাঞ্জা গ্রামে এক পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ওমান প্রবাসী মো. মতিউর রহমানের বাড়ি থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।‎বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ আহমেদ জানান, স্থানীয়রা বাড়িতে একটি পরিত্যক্ত টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড (CCS-60) পড়ে থাকতে দেখে আতঙ্কিত হন।

তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।‎তিনি আরও জানান,গ্রেনেডটি নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য বানিয়াচং ক্যাম্পের সেনাবাহিনীকে খবর দেওয়া হয়।‎সেনাবাহিনী এসে ৫ ইঞ্চি আয়তনের গ্রেনেডটি নিরাপদে সরিয়ে নেন।কোনও আহত বা ক্ষতির ঘটনা ঘটেনি, এবং এ ঘটনায় থানায় প্রয়োজনীয় রিপোর্ট তৈরি করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।