লক্ষ্মীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে লক্ষ্মীপুরের ৪ টি আসনের ৩৫জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ।এরআগে ৪৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।এদিকে লক্ষ্মীপুর-১ আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেননি। এ আসনে মাহফুজের ভাই এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মাহবুব আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে জমা দিয়েছেন ১০জন। তারা হলেন, বিএনপির শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, এনসিপির মাহবুব আলম, বাংলাদেশ মুসলিমলীগ রেজাউল করিম, এনডিএমের আলমগীর হোসেন, বাসদের মো: বিল্লাল হোসেন, গণ অধিকার পরিষদের মো: কাউছার আলম, স্বতন্ত্র এমএ গোফরান।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে জমা দিয়েছেন ৭জন প্রার্থী। তারা হলেন, বিএনপির আবুল খায়ের ভূঁইয়া, জামায়াতে ইসলামীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, গণ অধিকার পরিষদের আবুল বাশার, ইসলামী আন্দোলনের হেলাল উদ্দিন, এবি পার্টির কেফায়েত হোসেন, কল্যাণ পার্টির মো: ফরহাদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ৭জনই জমা দিয়েছেন। তারা হলেন, বিএনপির শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর মোহাম্মদ রেজাউল করিম, ইসলামী আন্দোলনের ক্যাপ্টেন মো: ইব্রাহিম, জাতীয় পার্টির একেএম মহিউদ্দিন, এনপিপির সেলিম মাহমুদ, এলডিপির মো: শামছুদ্দিন, জেএসডির হারুনুর রশিদ।
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে জমা দিয়েছেন ৯জন জন। তারা হলেন, বিএনপির এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেএসডির তানিয়া রব, জামায়াতের ইসলামীর এআর হাফিজ উল্যাহ, ইসলামী আন্দোলনের খালেদ সাইফুল্লাহ, স্বতন্ত্র আ ন ম মঞ্জুর মোরশেদ, শরাফ উদ্দিন আজাদ সোহেল, নুরুল হুদা চৌধুরী, বাসদের মিলন কৃষ্ণ মন্ডল, গণ অধিকার পরিষদের মো: রিদওয়ান উল্লাহ।

