ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

ঝিনাইদহের চাঞ্চল্যকর বরুণ হত্যার মূল আসামি তন্ময় ঘোষ আদালতে আত্মসমর্পণ।


নভেম্বর ৬, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:   চঞ্চল্যকর বরুণ হত্যার মূল আসামি তন্ময় ঘোষ আদালতে আত্মসমর্পণ করেছে রোজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত ওয়ানে আত্মসমর্পণ করে তন্ময় ঘোষ। সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছে ঝিনাইদহ কোর্ট ইন্সপেক্টর মোঃ মোক্তার হোসেন। তিনি আরো বলেন আত্মসমর্পণ করার পর তাকে আদালত জেল হাজতে প্রেরণ করেছে।

মৃত বরুণ ঘোষের ভাই অরুণ ঘোষের সাথে কথা বললে তিনি বলেন যে আমিও শুনেছি আজ আমার ভাইয়ের হত্যাকারী মূল আসামি তন্ময় ঘোষ আদালতে আত্মসমর্পণ করেছে।উল্লেখ্য গত ৯ জানুয়ারি ২০২৪ তারিখে বরুণ ঘোষ কে রাস্তায় ফেলে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে আসামিরা। এই হত্যার পর ১২ জনকে আসামি করে থানায় মামলা করা হয়। এই মামলার অন্য আসামিরা ধরা পড়লেও তন্ময় ঘোষ ছিল ধরাছোঁয়ার বাইরে। ঘটনার এক বছর নয় মাস পর মুল্ আসামি তন্ময় ঘোষ আত্মসমর্পণ করলো।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।