টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার হাসাইল বাজার মাছ ঘাটে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানজিল আলম শেখ অনিক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ মারুফ ইসলাম সেন্টু।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন মোল্লা, রাজিব শেখ, বাবু বেপারী, শহীদুল ইসলাম, আব্দুল আউয়াল বিপ্লব, মোঃ মিঠুন বেপারী, মোঃ হানিফ হাসান, মোঃ মাসুদ রানা, মোঃ শাহ জাহান, মোঃ শাহ আলম মৃধা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

