সিলেট প্রতিনিধি: সিলেটের নতুন প্রজন্মের নতুন প্রতিভার সন্ধানে সিলেট কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের সামাজিক সংগঠন রাজাগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ৩য় বারের মতো সিলেট জেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫ এর প্রথম পর্ব সম্পন্ন হয়েছে।গত ২৭ সেপ্টেম্বর (শনিবার) রাজাগঞ্জ গার্লস স্কুলে সকাল ৯টা থেকে হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম পর্ব শুরু হয়।৩য় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ ইংরেজিতে সিলেট জেলার ৩৭ টি প্রতিষ্ঠানের ৯৭ জন শিক্ষার্থী আবেদন করেন।
এবং ২৮ টি প্রতিষ্ঠানের ৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিচারকদের বিচারিক সিদ্ধান্তে দ্বিতীয় পর্বের জন্য ২২ জন প্রতিযোগীকে মনোনীত হয়েছে।৮ জন প্রতিযোগীকে ওয়েটিংয়ে রাখা হয়েছে।খুব শিগগিরই দ্বিতীয় পর্বের তারিখ ও স্থান জানানো হবে।
বিঃদ্রঃ যেসকল প্রতিযোগীর তথ্য কারচুপি ও অসংগতি বিদ্যমান, তাদের ফল বাতিল করা হবে।

