ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়িতে ইউএনও’র সাথে নিসচা প্রতিনিধিদের মতবিনিময় সভা


অক্টোবর ২, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ী প্রতিনিধি:   টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান এর সাথে নিরাপদ সড়ক চাই (নিসচা’র) টঙ্গীবাড়ি উপজেলা শাখা’র প্রতিনিধিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় উপজেলার ১৩ টি ইউনিয়নের দক্ষ অটোরিকশা চালকদের ট্রেনিংয়ের আওতায় এনে সনদ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়৷ এর ফলে দূর্ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হয়। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নিরাপদ সড়ক চাই নিসচা’র সভাপতি নুর মোহাম্মদ বেপারী, সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হোসেন বেপারী, সমাজকল্যাণ সম্পাদক বাবুল শেখ, কার্যকরী সদস্য সার্ভেয়ার কামাল হোসেন, আব্দুল মজিদ, কাজী তামিম, আককাস বেপারী, শাজাহান বেপারী প্রমূখ

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।