টঙ্গীবাড়ী প্রতিনিধি: টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান এর সাথে নিরাপদ সড়ক চাই (নিসচা'র) টঙ্গীবাড়ি উপজেলা শাখা'র প্রতিনিধিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় উপজেলার ১৩ টি ইউনিয়নের দক্ষ অটোরিকশা চালকদের ট্রেনিংয়ের আওতায় এনে সনদ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়৷ এর ফলে দূর্ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হয়। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নিরাপদ সড়ক চাই নিসচা'র সভাপতি নুর মোহাম্মদ বেপারী, সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হোসেন বেপারী, সমাজকল্যাণ সম্পাদক বাবুল শেখ, কার্যকরী সদস্য সার্ভেয়ার কামাল হোসেন, আব্দুল মজিদ, কাজী তামিম, আককাস বেপারী, শাজাহান বেপারী প্রমূখ
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪