কাজিপুর উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি মহসীন রেজাকে সংবর্ধনা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব খোশলেহাজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ফজলুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শিক্ষানুরাগী সেলিম রেজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র প্রভাষক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান, সহসভাপতি সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান বাবলু প্রমুখ।এছাড়া চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানও বক্তব্য দেন। নবনির্বাচিত সভাপতির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাগরিকা খাতুন।এসময় নবনির্বাচিত সভাপতি মহসীন রেজা কলেজের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটিতে কলেজ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

