ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

ঝিনাইদহে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:    ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালা। শিশুদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক বাড়ানো ও পরিবেশ বিষয়ে সচেতন করে তুলতে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পিটিআই-এর ইন্সপেক্টর মো: ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা মোছা: লেচপাতী খাতুন, গ্রীন বন্ধু বাংলাদেশ-এর উপদেষ্টা খয়বার রহমান, পরিচালক মোহাম্মদ মিশুক হাসান, সমন্বয়ক আশরাফুল ইসলাম, সহ-সমন্বয়ক লিখন আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, নাসিম আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।

কর্মশালায় শিশুদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক বাড়ানো, পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা, গাছ লাগানোর গুরুত্ব, প্লাস্টিক দূষণের ক্ষতি ও পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পরিষ্কার বাতাস এর প্রয়োজনীয়তা এবং নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তির গুরুত্ব ও ব্যবহার সহজভাবে শিশুদের পরিচয় করিয়ে দেওয়া হয়।শিশুদের উৎসাহিত করতে কর্মশালায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।