আশুলিয়া প্রতিনিধি: ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করেছেন ঢাকা জেলা গণ অধিকার পরিষদ উত্তরের নেতাকর্মীরা।শনিবার (৩০ আগস্ট) বিকালে আশুলিয়ার বাইপাইল এলাকার নবীনগর চন্দ্রা মহাসড়কে ঢাকা জেলা উত্তরের ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে এ কর্মসূচি হয়।
এসময় তারা ঢাকা-আরিচা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে আশুলিয়া থানা কেন্দ্রীয় মসজিদের সামনে পদক্ষীণ করে আবার বাইপাইল ত্রীমোড় সড়ক অবরোধ করে এই বিক্ষোভ ও মিছিল করেন। এতে করে মহাসড়কের উভয় লেনে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালে মহাসড়কের দুই লেনেই ৩০ মিনিটের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ শেষে জনদূর্ভোগের কথা চিন্তা করে পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে দেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে আগামী ২৪ ঘন্টার মধ্যে ভিপি নুরের ওপর হামলা কারীদের গ্রেপ্তার না করলে ঢাকা-আরিচা ও চন্দ্রা মহাসড়ক ব্লকেড আল্টিমেটাম দেন তারা।
কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে জাতীয় পার্টি জাপা সহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। এছাড়াও গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় স্বার্থে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান দলটির নেতাকর্মীরা।এসময় বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা নানা স্লোগান দেন তারা ‘যে পথে গেছে আপা’, ‘সেই পথে যাবে জাপা’, ‘নুরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দাবি এখন একটাই, জাপা নিষিদ্ধ চাই’ ইত্যাদি স্লোগান দেন।এই বিক্ষোভ মিছিলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট শওকত হোসেন ফরহাদ এর নেতৃত্বে এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা গণ অধিকার পরিষদের সভাপতি অর্নব কুমার এবং অ্যাডভোকেট রিপন সহ অন্যান্য নেতাকর্মীরা।

