ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে দোকান ফেরত দিলেও চুক্তির অগ্রিম দেয়া টাকা আজও ফেরত পাননি ভুক্তভোগী আনোয়ার হোসেন। টাকা চাইলে মিলছে প্রাণনাশের হুমকি।প্রতিকার চেয়ে মঙ্গলবার কোটচাঁদপুর থানায় অভিযোগ করেছেন তিনি।ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন,সোহেল রানার (আয়নাল) কাছ কোটচাঁদপুরের ফুলবাড়ী সমাজ কল্যাণ বাজারের দুইটি ঘর ভাড়ায় নিয়ে ব্যবসা করছিলাম। ওই সময় ঘর ভাড়া চুক্তির অগ্রিম বাবদ দিয়ে ছিলাম আটাশি হাজার টাকা। যা ঘর ফেরত দিলে,তিনি ওই টাকা আমাকে ফেরত দিবেন বলে চুক্তি হয়। সে অনুযায়ী ব্যবসা করে আসছিলাম। একপর্যায় চুক্তির মেয়াদ পূর্তির আগে ঘর মালিক সোহেল রানা একটি ঘর ফেরত নেবার জন্য আমাকে নৌটিশ দেন।
আমি সে অনুযায়ী একটি ঘর ছেড়ে দিয়ে ব্যবসা করতে থাকি। তবে আজও ফেরত পায়নি সেই চুক্তির অগ্রিম টাকা। এখন টাকা চাইলে করছেন বিভিন্ন তাল বাহানা। এ ছাড়া গেল আওয়ামীলীগ আমলে সে আমার দোকান থেকে সার,কীটনাশক ও সিমেন্টসহ দেড় লাখ টাকার মালামাল তাঁর ভাগ্নে ছাত্রলীগ নেতাকে দিয়ে জোরপূর্বক দখল করে নেন। সম্প্রতি ওইসব টাকা চাওয়ায় সোহেল রানা আমাকে দিচ্ছেন প্রাণ নাশের হুমকি।
আমি কোন পথ না পেয়ে প্রতিকার চেয়ে মঙ্গলবার (২৬-০৮-২৫) তারিখে কোটচাঁদপুর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছি। সোহেল রানা (আয়নাল) কোটচাঁদপুরের ফুলবাড়ী (সমাজ কল্যাণ পাড়ার) জালাল উদ্দীনের ছেলে।সোহেল রানা বলেন,আনোয়ারের কোন কাজ কর্ম ছিল না। ঘুরে বেড়াচ্ছিল। আর আমাদের ঘরগুলোও ছিল খালি। সে ঘর নিতে আমার মায়ের কাছে যান। মা তাকে ঘর দিতে রাজি হয়ে যান। তবে ওই সময় আনোয়ার ঘর বাবদ অগ্রিম কোন টাকা দেননি। আর আমার বিরুদ্ধে যে অভিযোগ করছেন,সেটা মিথ্যা।তিনি বলেন,আনোয়ার আমাদের ঘর ছেড়ে সামনের মার্কেটে ঘর নিয়েছেন। তাদের সঙ্গে ও তাঁর বিরোধ হয়েছে। সে তাদের বিরুদ্ধে ও মামলা করেছেন।কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,অভিযোগ হয়েছে কিনা জানা নাই।তবে খোঁজ নিয়ে দেখছি।

