ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

জুলাই ঘোষণাপত্র নিয়ে যা বললেন মাহফুজ আলম


আগস্ট ৫, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   জুলাই ঘোষণাপত্রের মধ্যদিয়ে সরকার সব রাজনৈতিক দলকে এক মঞ্চে আনতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান তিনি।উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সো ফার সো গুড। সরকারে থাকা অবস্থায় আমি কমেন্ট করবা না। গতকালের এক কমেন্ট নিয়ে আমি বিপদে আছি। সো ব্যাটার হচ্ছে, আমরা গুছিয়ে লিখতে পারব যখন, তখন লিখব। এতদূর পর্যন্ত আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। অনেক বড় জার্নি ছিল।

তিনি বলেন, সব রাজনৈতিক দল এসেছে–এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। একটা দীর্ঘ সময় যদি আমরা এভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি গণতান্ত্রিক লড়াইয়ের জন্য, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের জন্য; তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছি, সেটা সম্ভব হবে।এর আগে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।