

স্টাফ রিপোর্টার: জুলাই ঘোষণাপত্রের মধ্যদিয়ে সরকার সব রাজনৈতিক দলকে এক মঞ্চে আনতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান তিনি।উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সো ফার সো গুড। সরকারে থাকা অবস্থায় আমি কমেন্ট করবা না। গতকালের এক কমেন্ট নিয়ে আমি বিপদে আছি। সো ব্যাটার হচ্ছে, আমরা গুছিয়ে লিখতে পারব যখন, তখন লিখব। এতদূর পর্যন্ত আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। অনেক বড় জার্নি ছিল।
তিনি বলেন, সব রাজনৈতিক দল এসেছে–এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। একটা দীর্ঘ সময় যদি আমরা এভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি গণতান্ত্রিক লড়াইয়ের জন্য, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের জন্য; তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছি, সেটা সম্ভব হবে।এর আগে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭