ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জ জেলা জামায়াত আমীরের সাথে রেলওয়ের ডিজি’র সাক্ষাৎ: বিজয় ট্রেন বন্ধ না করার আশ্বাস


জুলাই ২৮, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   অদ্য ২৭ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মোঃ আফজাল হোসেন এর সঙ্গে সাক্ষাৎ করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ রমজান আলী।এই সাক্ষাতের মূল আলোচ্য বিষয় ছিল কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ অঞ্চলের বিদ্যমান রেললাইনের দ্রুত সংস্কার, কিশোরগঞ্জ-সিলেট রুটে আন্তঃনগর ট্রেন চালু এবং ভৈরব-ময়মনসিংহ লাইনে একটি কমিউটার ট্রেন চালুর বিষয়টি।

সাক্ষাতে অধ্যাপক রমজান আলী সম্প্রতি ২৬ জুলাই জারিকৃত এক পরিপত্রে বিজয় ট্রেনকে অলাভজনক ঘোষণা করে তা বন্ধের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এই উদ্যোগ বাস্তবায়ন না করার জন্য মহাপরিচালকের প্রতি অনুরোধ জানান।মাননীয় ডিজি মোঃ আফজাল হোসেন জেলা আমীরের সব দাবিকেই যৌক্তিক উল্লেখ করে আশ্বাস দেন যে, বিজয় ট্রেন কখনোই বন্ধ হবে না এবং ট্রেন সংক্রান্ত এসব উন্নয়নমূলক প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।