ঢাকাবুধবার , ৪ জুন ২০২৫
আজকের সর্বশেষ খবর

অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে এবি ট্রাস্ট


জুন ৪, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

রুবেল শেখ (পাবনা) প্রতিনিধি:   পাবনা জেলায় আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্ট (অলাভজনক প্রতিষ্ঠান) প্রতিষ্ঠা লগ্ন থেকেই, গরীব ও মেহনতী মানুষের ভাগ্য উন্নয়নে অবিরত কাজ করে চলেছে।পাবনা জেলায় গরীব ও মেহনতী মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে, প্রতিষ্ঠানের চেয়ারম্যান, অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস এর সার্বিক ব্যবস্থাপনায়, পাবনা জেলার বিভিন্ন প্রান্তে গড়ে তুলেছে প্রায় ৬০ টি মসজিদ,বিনামূল্যে প্রায় ২হাজারের বেশি গরীব ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যাবস্থা করেছেন,স্কুল,কলেজ,ইঞ্জিনিয়ারিং কলেজ,মাদ্রাসা,এতিমখানা ।

গরীব ও অসহায় মানুষের কর্ম সংস্থার লক্ষ্যে বিভিন্ন সময় , অটো রিক্সা,রিক্সা,ভ্যান,গরু,ছাগল বিতরণ করেন। গরীব ও অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরণ করেন। এছাড়াও করোনাকালিন সময় পাবনায় গরীব ও মেহনতী মানুষের মাঝে প্রায় ১০হাজার পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। গরীব অসহায় মানুষের ঘরবাড়ি,শুদ্ধ পানি খাবার জন্য টিউবওয়েল করে দেওয়া। বিভিন্ন দুর্যোগকালিন সময় নগদ অর্থ সহ বিভিন্ন ভাবে পাবনার গরীব ও মেহনতী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্ট।

এবি ট্রাস্ট একটি অলাভজনক প্রতিষ্ঠান,ট্রাস্টের চেয়ারম্যান শিমুল বিশ্বাস বি আই ডাব্লিউ টি সি এর চেয়ারম্যান থাকাকালিন সময় প্রায় ১হাজার এর বেশি মানুষকে বিনামূল্যে সরকারি চাকরির ব্যাবস্থা করে দিয়েছেন। এছাড়াও পরিবহন শ্রমিকদের আর্থিক সহোযোগিতা, নিহিত পরিবারের সার্বিক সহোযোগিতা করে যাচ্ছেন তিনি।পাবনার গরীব ও মেহনতী মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে সকল ধরনের সহযোগিতা করেই চলেছে এবি ট্রাস্ট।যার কার্যক্রমে গরীব ও অসহায় মানুষের কাছে উন্নয়ন ও আশার প্রতীক এবি ট্রাস্ট ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।