ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

বিএনপির প্রচার-প্রসারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

dailyvorerkhabor
নভেম্বর ২৪, ২০২৬ ১২:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০: ২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রচার ও প্রসার কার্যক্রমকে আরও গতিশীল এবং সুসংগঠিত করার লক্ষ্যে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম (এনসিএফ) গঠন করা হয়েছে। সংগঠনটির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি আগামী ৩০ দিনের মধ্যে গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ন্যাশনালিস্ট সাইবার ফোরামের নির্বাহী কমিটির চেয়ারম্যান নাসিক ওয়াহিদ এবং মহাসচিব কে এম হারুন অর রশিদকে এ নির্দেশনা দেওয়া হয়।

ন্যাশনালিস্ট সাইবার ফোরামের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তারা সংগঠনটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি ও নির্বাহী কমিটির সদস্যদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

সংগঠনটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে রয়েছেন মেজর (অব.) গনি উল আহমদ, রেজওয়ানুল হক শোয়েব, আব্দুস সালাম ফাহিম, ডা. মনজুরুল ইসলাম, হাসান মাহবুব ও ফায়েজ বিন আকরামসহ জাতীয়তাবাদী মতাদর্শের বেশ কয়েকজন পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট।

এদিকে, ন্যাশনালিস্ট সাইবার ফোরামের নির্বাহী কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন দেওয়ান আলফাজ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার সুজাউর রহমান, ভাইস চেয়ারম্যান নুরনবী পাশা সবুজ, সোনিয়া আক্তার স্মৃতি ও জাকারিয়া আলম আপেল।

এ ছাড়া যুগ্ম মহাসচিব হিসেবে মালত আবুল কালাম মুন্না, সাংগঠনিক সম্পাদক হিসেবে মার্চেন্ট মেরিনার মিয়া মো. রাজিবুল ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজিব, প্রচার সম্পাদক হিসেবে ফায়েজ বিন আকরাম এবং কোষাধ্যক্ষ হিসেবে ইঞ্জিনিয়ার নুরুকজ্জামান উজ্জ্বল দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, সংগঠনটি বিএনপির রাজনৈতিক প্রচার-প্রসার, অনলাইন কার্যক্রম এবং সাইবার পরিসরে দলীয় যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা জোরদারে ভূমিকা রাখবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।