ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

টানা ৯ বারে কত কমল স্বর্ণের দাম

dailyvorerkhabor
নভেম্বর ২২, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৬: ৫৬

চলতি নভেম্বর মাসে দেশের বাজারে টানা ৯ দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সব মিলিয়ে এই ৯ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে মোট ৩৪ হাজার ৭০০ টাকা।

সবশেষ শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে ভরিপ্রতি স্বর্ণের দাম একলাফে ৬ হাজার ১৮২ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। রোববার (২২ নভেম্বর) থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

টানা ৯ দফায় যেভাবে কমল স্বর্ণের দাম: চলতি মাসের শুরুতে টানা ৩ দফায় বাড়ানোর পর গত ৬ নভেম্বর থেকে স্বর্ণের দাম কমতে শুরু করে। এরপর ২১ নভেম্বর পর্যন্ত ১৫ দিনের ব্যবধানে ৯ দফায় দাম কমানো হয়। দফায় দফায় কমার হিসাব নিচে তুলে ধরা হলো:

• ১ম দফা (৬ নভেম্বর): কমেছে ২ হাজার ৭৪১ টাকা

• ২য় দফা (১১ নভেম্বর): কমেছে ২ হাজার ৭৪১ টাকা

• ৩য় দফা (১২ নভেম্বর): কমেছে ২ হাজার ২১৬ টাকা

• ৪র্থ দফা (১৩ নভেম্বর): কমেছে ২ হাজার ১৫৮ টাকা

• ৫ম দফা (১৪ নভেম্বর): কমেছে ২ হাজার ২১৬ টাকা

• ৬ষ্ঠ দফা (১৮ নভেম্বর): কমেছে ২ হাজার ২১৬ টাকা

• ৭ম দফা (১৯ নভেম্বর): কমেছে ৩ হাজার ২৬৬ টাকা

• ৮ম দফা (২০ নভেম্বর): কমেছে ১০ হাজার ৯৬৪ টাকা

• ৯ম দফা (২১ নভেম্বর): কমেছে ৬ হাজার ১৮২ টাকা

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে অলংকারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে। এ ছাড়া রোববার থেকে পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের (বিক্রি) ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নতুন নিয়ম কার্যকর হয়েছে।

সব মিলিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ১৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফায় দাম বাড়ানো হলেও ৭৬ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস; যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

এদিকে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। সবশেষ নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৩৩ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারিত রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।