ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৭৪৭৪৬

dailyvorerkhabor
নভেম্বর ২৪, ২০২৬ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১২: ১১

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৭৪৬ হয়েছে। এ সময়ে আহত হয়েছেন আরো ১ লাখ ৭৬ হাজার ২৩৪ জন।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরও গাজায় ইসরাইলি হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৬৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ।

এ ছাড়া উদ্ধারকর্মীরা বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৫১ জনের লাশ উদ্ধার করেছেন।

গত ২৪ ঘণ্টায়ও গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও উপত্যকাটিতে প্রাণহানি ও হতাহতের ঘটনা অব্যাহত থাকার চিত্র উঠে এসেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।