ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রে আবারও স্কুলে গুলি, তিন শিশু ও শিক্ষক নিহত


অক্টোবর ১৬, ২০২৬ ৮:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলের ওরেগন অঙ্গরাজ্যে প্রাথমিক একটি স্কুলে গুলিতে তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছে। ওরেগনের স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।পুলিশ বলছে, হামলাকারীর বয়স ১৬ বছর। সশস্ত্র এক ব্যক্তি তাকে পরে হত্যা করেন।

এ ঘটনায় আরও এক শিশু ও শিক্ষক গুরুতর আহত হয়েছে। বেন্ড শহরে সিলভার রেইল এলিমেনটারি স্কুলে এ গুলির ঘটনা ঘটে।

বেন্ডের পুলিশ প্রধান মাইক ক্রানজ বলেন, এক ব্যক্তি প্রথমে হামলার খবর জানান। বড় বন্দুক হাতে একজন    একাধিকবার গুলি করেছে বলে তিনি জানান। পরে জানা যায়, বন্দুকধারী স্কুলে ঢুকেছে। পুলিশ স্কুলটি ঘিরে ফেলে। ভেতরে ঢোকার পর জানা যায় সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন।

পুলিশ প্রধান আরও জানান, নিহত তিন শিশুর বয়স, ৫, ৮ ও ১১ বছর। আহত আরেক শিশুর বয়স ৭ বছর। আর আহত শিক্ষকের বয়স ৫৪ বছর। হামলাকারী বেন্ড শহরের বাসিন্দা বলেও পুলিশ জানিয়েছে।

জেলার তত্ত্বাবধায়ক স্টিভ কুক এ ঘটনায় শোক জানিয়েছেন। বেন্ড শহরে শুক্রবার সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বছর যুক্তরাষ্ট্রে ৩৬০টিরও বেশি গুলির ঘটনা ঘটেছে। গান ভায়োলেন্স আর্কাইভ এমন তথ্য দিয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।