ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ খবর

আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ


অক্টোবর ১৯, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

২০২৮ সালের আলিম পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এ তথ্য জানিয়েছে।

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, আলিম শিক্ষাবর্ষ ২০২৬-২৭ (পরীক্ষা-২০২৮)–এর জন্য নির্ধারিত বিষয় কাঠামো, বিষয় কোড, বিষয়ভিত্তিক প্রশ্নের ধারা, নম্বরবণ্টনসহ পূর্ণাঙ্গ পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে।

এদিকে এইচএসসি ও আলিম পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের জন্য সাধারণ শিক্ষাধারার এইচএসসির বিষয় কোডের সঙ্গে মাদ্রাসা শিক্ষাধারার আলিম স্তরের বিষয় কোডের সমন্বয় করা হয়েছে। মাদ্রাসার আলিম শিক্ষাবর্ষ ২০২৬-২৭–এর শিক্ষার্থীদের জন্য এ বিষয় কোড ব্যবহার করতে হবে। এ লক্ষ্যে আলিম পরীক্ষা ২০২৭–এ অংশগ্রহণকারী নিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত বিষয় কাঠামো, বিষয় কোড, বিষয়ভিত্তিক প্রশ্নের ধারা, নম্বরবণ্টনসহ পূর্ণাঙ্গ পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে।

এ–সংক্রান্ত মাদ্রাসা শিক্ষা বোর্ডের অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি ও আলিম পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের জন্য সাধারণ শিক্ষাধারার এইচএসসির বিষয় কোডের সঙ্গে মাদ্রাসা শিক্ষাধারার বিষয় কোড সমন্বয় করে আলিম শ্রেণির বিষয় কোডগুলো পুনর্নির্ধারণ করা হয়েছে। আলিমের বিষয়গুলোর পুরোনো কোড ও নতুন কোডসংবলিত তালিকা প্রকাশ করা হলো। পুনর্নির্ধারিত নতুন বিষয় কোডগুলো নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে আলিম পরীক্ষা ২০২৭ থেকে কার্যকর হবে। ফলে আলিম পরীক্ষা ২০২৭ থেকে নিয়মিত পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ফরম পূরণ, পরীক্ষার্থী–সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রেরণ, প্রবেশপত্র, প্রশ্নপত্র, উত্তরপত্র, ফলাফল প্রস্তুতকরণ, নম্বরপত্র, সনদ এবং পরীক্ষা-সংশ্লিষ্ট অন্য সব কার্যক্রমে সংযুক্ত তালিকায় বর্ণিত নতুন বিষয় কোড ব্যবহার করতে হবে। অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে আগের বিষয় কোডগুলো বহাল থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।