ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

সুন্দরগঞ্জ ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার নির্মাণকাজ শেষ হওয়ার দুই বছরেও চালু না হওয়ায় পৌরবাসীর ক্ষোভ প্রকাশ

শহীদুল ইসলাম শহীদ (গাইবান্ধা) জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় দুই বছর পার হলেও এখনো চালু হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী।রোববার সকাল সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ পৌরসভার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা দ্রুত পানি শোধনাগারটি চালু করে পৌরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

একই সঙ্গে পৌরসভার চলমান রাস্তা ও ড্রেন নির্মাণকাজে ধীরগতি এবং কোথাও কোথাও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়।মানববন্ধন থেকে আগামী ১৫ দিনের মধ্যে পানি শোধনাগার চালুর দাবি জানানো হয়েছে। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।