ঢাকাবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ খবর

সাভারে রহস্যজনক প্লাস্টিকের ড্রামে প্রেসার কুকার: এলাকায় চাঞ্চল্য, বোম্ব ডিসপোজাল ইউনিটের সাহায্যে বিস্ফোরণ।

Khan Romim
আগস্ট ১৩, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মো আলমিন ​(সাভার) উপজেলা প্রতিনিধি:   সাভারে একটি সাধারণ প্লাস্টিকের ড্রামকে ঘিরে সাধাপুর গ্রামে রাতারাতি নেমে এসেছে চরম আতঙ্ক ও চাঞ্চল্য। বুধবার সকালে সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের অন্তর্গত সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে রহস্যজনক এই ড্রামটি উদ্ধার করা হয়।
​স্থানীয়রা জানান, বুধবার সকাল ৬টার সময় নীল রঙের একটি প্লাস্টিকের ড্রামের ভেতরে কাপড়চোপড় ও কোরআন শরীফের সাথে রহস্যজনকভাবে রাখা ছিল একটি প্রেসার কুকার। জানা যায়, মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা তিন ব্যক্তি ড্রামটি মসজিদের মাঠে রেখে চম্পট দেয়। সকালে বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয় পুলিশকে।
​খবর পেয়ে ভবানীপুর ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি বিবেচনা করে এবং সাধারণ জনগণকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে খবর দেওয়া হয় বোম্ব ডিসপোজাল ইউনিটকে।
​পরবর্তীতে দুপুর ২টায় ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা সতর্কতার সাথে প্রেসার কুকারটি পর্যবেক্ষণ করে এবং নিরাপত্তার স্বার্থে ড্রামে থাকা বস্তুর বিষযটি নিশ্চিত হয়ে নিরাপদে তার নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায়।
​সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই দুষ্কৃতিকারীরা এটি করেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে ইতোমধ্যে মাঠে নেমেছে পুলিশ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।