ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ খবর

ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন রেকর্ড

Khan Romim
আগস্ট ১৯, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক:   দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো সোলো সিনেমায় শতকোটি রুপির মাইলফলক ছুঁলেন বলিউড তারকা ‘সিরিয়াল কিসার’ খ্যাত ইমরান হাশমি। এক অভাবনীয় নতুন মাইলফলক যুক্ত হলো তার ক্যারিয়ারে। পুরোনো সব রেকর্ড ভেঙে দিল তার নতুন সিনেমা ‘আওয়ারাপন ২’। মুক্তির পরই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। মুক্তির মাত্র পাঁচ দিনের মাথায় ভারতীয় বক্স অফিসে ১০০ কোটি রুপির নেট আয়ের গণ্ডি পেরিয়েছে। আর বৈশ্বিক কালেকশন ১৫০ কোটি রুপি ছাড়িয়েছে।

ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, একক নায়ক হিসেবে এটাই ইমরান হাশমির প্রথম ১০০ কোটি রুপি আয়ের ক্লাব ছোঁয়া সিনেমা। শুধু বক্স অফিসই নয়, প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে ‘আওয়ারাপন ২’।

সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও কাজের দিনগুলোতেও দর্শকের সাড়া ছিল চোখে পড়ার মতো। কেবল দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও তাণ্ডব চালাচ্ছেন ইমরান। ভারতের বাইরে পাঁচ দিনে সিনেমাটির গ্রস আয় ১৫০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে গেছে।

বলিউড অভিনেতা ইমরান হাশমি নব্বই বা দুই হাজারের দশকের শুরুতে তার বোল্ড অভিনয় এবং কিসিং সিনের জন্য ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিতি পান। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তিনি ভিন্নধর্মী কাজের মাধ্যমে নিজের সেই ইমেজ পরিবর্তন করেছেন।

এর আগে ইমরান হাশমির একাধিক জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেন। ২০০৭ সালে ব্যাপক জনপ্রিয় ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েলটি তার দীর্ঘ অভিনয় জীবনের অন্যতম সেরা এবং বড় বাণিজ্যিক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

বক্স অফিস বিশ্লেষকরা বলছেন, দর্শকদের আগ্রহ এবং দর্শকে ঠাসা প্রেক্ষাগৃহ দেখে মনে হচ্ছে, সপ্তাহান্তে আয় আরও বহুগুণ বেড়ে যাবে। সব মিলিয়ে পঞ্চম দিনেই ১০০ কোটির ঘরে পা রাখা ‘আওয়ারাপন ২’ এখন বলিউডের আলোচনার কেন্দ্রে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।