ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসক ও রোগীপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

Khan Romim
জুন ১৭, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মোছাম্মদ ইসরাত জাহান মৌকে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ওবায়দুল্লাহ নামে এক যুবক হাসপাতালের বিভিন্ন কক্ষে ভিডিও ধারণ করলে চিকিৎসক বিষয়টি জানতে চান। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ডা. ইসরাত জাহান মৌ অভিযোগ করেন, ভিডিও ধারণের কারণ জানতে চাইলে ওই যুবক তাকে কাঁধে ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের হয়ে যান।

অন্যদিকে ওবায়দুল্লাহ দাবি করেন, অসুস্থ শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসককে না পেয়ে তিনি ভিডিও ধারণ করেন। এ কারণে তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. নূর আলম বলেন, “ঘটনার তদন্তে চিকিৎসককে শারীরিকভাবে হেনস্তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে ডা. ইসরাত জাহান মৌকে সাময়িকভাবে সাসপেন্ড (বরখাস্ত) করা হয়েছে।”

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।