ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

dailyvorerkhabor
নভেম্বর ২৪, ২০২৬ ৩:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০: ৩৫

রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ির পাশের রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬৫ বছর।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।

উদ্ধারকারী পথচারী আলভি হোসেন এসব তথ্য জানিয়েছেন।

নিহতের পরনে ছিল চেক লুঙ্গি ও হাফহাতা গেঞ্জি। তবে তার পরিচয় জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।